খোকার দুর্নীতি মামলার রায় আজ
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণার দিন ধার্য করেন।
এর আগে গত ৪ অক্টোবর এ মামলায় যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন আদালত। দুদকের পক্ষে আদালত ৪২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও রেজাউল করিম রেজা বলেন, খোকা পলাতক থাকায় মামলায় একতরফা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ তিন হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় মামলা করে দুদক। ছিল। মামলাটিতে খোকার স্ত্রী ইসমত আরাকেও আসামি করা হয়।
এসকেডি/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ মৃতপ্রায় হয়ে পড়লে ২১ ফুটের সেই কক্ষে এসি লাগানো হয়: আমান আযমী
- ২ যিনি অনৈতিকভাবে অর্থ আদায় করেন তার মুখে নৈতিকতা মানায় না
- ৩ কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে
- ৪ সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের জানাজা সম্পন্ন
- ৫ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৪ জনের বিরুদ্ধে রিমান্ড আবেদন