মাদক সম্রাজ্ঞী আনোয়ারী ২ দিনের রিমান্ডে
এক কেজি সাতশ সাত গ্রাম হেরোইনসহ আটক মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞ’ খ্যাত মোছা. আনোয়ারী বেগমের (৪০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৭ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পল্লবী থানায় মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান।
অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাস তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে আনোয়ারীকে আটক করা হয়। আটককৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক আইনে মামলা করা হয়।
জেএ/এএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ