২০০ বোতল মদসহ আটক রুপি রাণী কারাগারে
প্রতীকী ছবি
রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে ২০০ বোতল চোলাই মদসহ (বাংলা মদ) আটক মাদক কারবারি রুপি রাণী দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৭ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানা এলাকা থেকে ২০০ বোতল চোলাই মদসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়।
জেএ/এএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ