অ্যাটর্নি জেনারেলের করোনা নেগেটিভ, আছেন আইসিইউতেই
ফাইল ছবি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের করোনা (কোভিড-১৯) পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি (অ্যাটর্নি জেনারেল) করোনামুক্ত হয়েছেন। আগের থেকে ভালো আছেন। সকালে নাস্তা করেছেন। ছেলে-মেয়েরা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজখবর নিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন বিনতা মাহবুব।
করোনা আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।
এফএইচ/এসআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর