প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড সালাম কারাগারে
ফাইল ছবি
সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড আব্দুস সালামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে সালামকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে তিনি বলেন, রিমান্ডে আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নফাঁস সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত চলাকালে পুনরায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা আছে।
গত ৬ অক্টোবর মিরপুর মডেল খানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় আব্দুস সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর রামপুরা এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে।
গত ২০ জুলাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিরপুর মডেল থানায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করে সিআইডি। এই মামলায় সালামকে গ্রেফতার দেখানো হয়।
জেএ/এসএইচএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২১, রায়ের অপেক্ষায় ২
- ২ হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ৩ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ৪ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৫ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড