দুই অতিরিক্ত অ্যাটর্নির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের দেয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
গত ১৮ অক্টোবর আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকিরের দাখিলকৃত পদত্যাগপত্র দু’টি গ্রহণ করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
ওই দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির জাগো নিউজকে বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।’
এফএইচ/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর