সাকার রিভিউ শুনানি চলছে
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায়ের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন শুনানি শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগে বেঞ্চে এ শুনানি শুরু হয়।
বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ২৯ জুলাই ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে গত ৩০ সেপ্টেম্বর সালাউদ্দিন চৌধুরীর রায় প্রকাশ করেন আপিল বিভাগ।
পরদিন বিকেল ৩টার দিকে রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হয়। ৬৬ বছর বয়সী সালাউদ্দিন কাদের বর্তমানে আছেন কাশিমপুর কারাগারে। পরোয়ানা হাতে পাওয়ার পর কারা কর্মকর্তারা তা পড়ে শোনান। সাকা চৌধুরীর দুইশ’ ১৭ পৃষ্ঠার। যা সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও রয়েছে।
২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল সাকার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের এক মামলায় সাকা চৌধুরীকে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রাতে গ্রেফতার করা হয়।
তদন্তের স্বার্থে এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এফএইচ/আরএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে
- ২ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল আবেদন
- ৩ নীতিনির্ধারকদের চিন্তাশক্তির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে বিতর্ক
- ৪ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ৫ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা