হেফাজতের যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত পাঁচ দিনের রিমান্ডে
প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পবার (২২ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।
জেএ/এমএইচআর/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ গুমে জড়িতরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন, তা মনে করার কারণ নেই
- ২ আত্মসমর্পণ করা দুই ঢাবি শিক্ষার্থীর জামিন
- ৩ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, একজন কারাগারে
- ৫ মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট