ফখরুলের জামিন স্থগিত সংক্রান্ত শুনানি সোমবার
নাশতকার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।
সেমাবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপিল বিভাগে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুননির জন্য সুপ্রিমকোর্টের কার্য তালিকায় রয়েছে।
এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের করা ওই আবেদন শুনানি করে চেম্বার বিচারপতির আদালত কোন আদেশ না দিয়ে সোমবার ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। ওই দিন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
অপরদিকে, মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সগীর হোসেন লিয়ন।
এর আগে গত ২৪ নভেম্বর রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
নাশকতার উস্কানি ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে ওই দুই থানা পুলিশ। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করেছিল পুলিশ।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন
- ২ টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন
- ৩ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন
- ৪ ট্রাইব্যুনালের প্রশ্ন: ক্যাঙারু দেখেছেন কখনো, আসামির জবাব ‘না স্যার’
- ৫ ‘জুলাই অভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়’