বিধিনিষেধের ২৭ কার্যদিবসে সারাদেশে ৬১২ শিশুর জামিন
করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়াল আবেদনের শুনানি নিয়ে গত ২৭ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে ৬১২ জন কারাবন্দি শিশু জামিন পেয়েছে।
সোমবার (২৪ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
গত ২৩ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ১০৯টি ফৌজদারি মামলার ভার্চুয়াল শুনানি হয় এবং ১ হাজার ৭২২ জন আসামি জামিন পেয়েছেন।
গত ১২ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত মোট ২৭ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ৮৬ হাজার ৫২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪৫ হাজার ৮০২ জন আসামি জামিন পান।
আর এই ২৭ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬১২ জন।
এফএইচ/এমআরআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ২ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৩ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৪ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ৫ বিমানের এমডির বাসায় শিশু নির্যাতন: কারাগারে পাঠানো হলো আরেক গৃহকর্মীকে