৩৪ দিনে নিম্ন আদালতে জামিনে মুক্ত ৫৫ হাজার
ফাইল ছবি
করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মধ্যে দুই হাজার ৪০০টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে সারাদেশের অধস্তন আদালতে বুধবার (২ জুন) জামিন পেয়েছেন এক হাজার ১১৭ জন হাজতি।
এ নিয়ে মোট ৩৪ কার্যদিবসে সারাদেশে (নিম্ন) অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে এক লাখ ছয় হাজার ২২২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৫৫ হাজার ৬৯ জন ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হন।
বৃহস্পতিবার (৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতিজরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
বুধবার সারাদেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে দুই হাজার ৪০০টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং এক হাজার ১১৭ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হন।
এফএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২১, রায়ের অপেক্ষায় ২
- ২ হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ৩ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ৪ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৫ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড