শহীদদের তালিকা সংগ্রহ সংক্রান্ত রিট খারিজ
একাত্তরে গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্তসহ তালিকা সংগ্রহের নির্দেশনা চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিট আবেদন খারিজ করে দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে গত ১৮ নভেম্বর ‘স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরাম’ নামের এক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সিকদার এই রিট আবেদন করেন। রিটে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।
পরে তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আদালত রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। রিট আবেদনে,ত্যাগের স্বীকৃতি হিসেবে একাত্তরের গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করা হয়।
এফএইচ/এসকেডি/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী হেলাল ৩ দিনের রিমান্ডে
- ২ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
- ৩ গুলশান-বনানীর অবৈধ সিসা বার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে লিগ্যাল নোটিশ
- ৪ ডিজিটাল ভোট গণনা চাই, পাতানো নির্বাচনে অংশ নেব না: শিশির মনির
- ৫ যাত্রাবাড়ীতে হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতার দুইদিন রিমান্ড