লতিফ সিদ্দিকীর মামলার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলার(১৭টি) স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছেন হাইকোর্ট।
রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যের্তিময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির।
এর আগে চলতি বছরের মে ও জুন মাসে লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটুক্তি করেন তখনকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লতিফ সিদ্দিকী।
পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো এর প্রতিবাদ ও মন্ত্রীর বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের হয়।
এফএইচ/এএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে
- ২ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল আবেদন
- ৩ নীতিনির্ধারকদের চিন্তাশক্তির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে বিতর্ক
- ৪ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ৫ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা