শিশু তামীমকে তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট আহত ৫ম শ্রেণির ছাত্র তামীম ইকবালের চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না রুলে তাও তা জানতে চেয়েছেন আদালত।
জ্বালানি সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিশুটির বাবা সাহাদাত হোসেনের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এফএইচ/ইএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
- ২ হত্যাচেষ্টা মামলায় কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম কারাগারে
- ৩ দুদক মহাপরিচালকের আইফোন-টাকা ছিনতাই: গ্রেফতার দুজন কারাগারে
- ৪ উত্তরায় চাপাতি দেখিয়ে ছিনতাই: একজন কারাদণ্ড, দুই খালাস
- ৫ ‘আমরা দোষী না হলে মুক্তি দিন’ প্রিজন ভ্যান থেকে সাবিনা আক্তার তুহিন