সাঈদীর সঙ্গে দেখা করবেন আইনজীবীরা
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তারা। সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে সাঈদীর ফাঁসি চেয়ে আপিলের রায়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাঈদীর আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ-এর জন্য আবেদন করা হয়।
আপিলের রায় পুনর্বিবেচনার মূল আবেদনে ৩০ পৃষ্ঠার ৫টি গ্রাউন্ডে অ্যাডভোকেট অন রেকর্ড জমা দিয়েছেন আইনজীবী মাহবুবুর রহমান।
এদিকে, সাঈদীর খালাস চেয়ে রিভিউ করবেন কিনা জানাননি তার আইনজীবীরা। তবে জানা গেছে, খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবদন (রিভিউ) করার আগ্রহ প্রকাশ করেনি আসামিপক্ষ।
এ বিষয়ে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান বলেন, ‘আমরা রিভিউ করতে চাই না। রাষ্ট্রপক্ষ রিভিউ করলে এরপরই আবেদন করা হবে।’
এফএইচ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ ওয়াসার সাবেক এমডি সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে রিট
- ২ জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- ৩ ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৪ ঘুসের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর
- ৫ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা