বিএনপি নেতা দেলোয়ার কারাগারে
গ্রেফতার বিএনপি নেতা দেলোয়ার হোসেন/ছবি: জাগো নিউজ
বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পরোয়ানামূলে গ্রেফতার বিএনপির মিরপুর থানার সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৭ জুলাই) তাকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করে পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (২৬ জুলাই) দেলোয়ার হোসেন দুলুকে মিরপুরে বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ। ২০১৭ সালের ডিসেম্বরে মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
জেএ/এএএইচ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
- ২ সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৩ গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৪ সাবেক এমপি কাজিমের আয়কর নথি জব্দের নির্দেশ
- ৫ সাবেক কাউন্সিলর আবুল হাসেম ও তার স্ত্রীর নথি জব্দের নির্দেশ