তারেক-জোবায়দার সাজা
রায়ের পর বিএনপিপন্থি আইনজীবীদের জুতা মিছিল
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরপরই আদালতের সামনে বিক্ষোভ ও জুতা মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ বিক্ষোভ ও জুতা মিছিল করেন তারা।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে রায় ঘোষণার পরপরই প্রতিবাদে বিক্ষোভ ও জুতা মিছিল করেছেন আইনজীবীরা। এসময় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ-মিছিল করেন। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। দু’পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
আরএসএম/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মৃতপ্রায় হয়ে পড়লে ২১ ফুটের সেই কক্ষে এসি লাগানো হয়: আমান আযমী
- ২ যিনি অনৈতিকভাবে অর্থ আদায় করেন তার মুখে নৈতিকতা মানায় না
- ৩ কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে
- ৪ সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের জানাজা সম্পন্ন
- ৫ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৪ জনের বিরুদ্ধে রিমান্ড আবেদন