কারাগারে নিজামীর সঙ্গে সাক্ষাৎ করলেন পরিবারের সদস্যরা
মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কারাগারে নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন ও ডা. নাঈমুর রহমান এবং তিন পুত্রবধু সুর্বণা, রায়য়ান ও ফালুয়া এ সাক্ষাৎ করেন।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা কারা কতৃপক্ষের কাছে আবেদন করেন। পরে কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের অনুমতি দেয়।
এর আগে গত ১৬ মার্চ নিজামীর আইনজীবীরা তার সঙ্গে কারাগারে দেখা করেন। ওইদিন আইনজীবীদের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনার) আবেদনের পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, গত ১৬মার্চ সকালে নিজামীকে মৃত্যু পরোয়ানা পাঠ করে শোনানো হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। ওইদিন-ই তিনি কারাকতৃপক্ষকে জানান আপিলের চূড়ান্ত রায়ের রিভিউ চেয়ে আবেদন করবেন।
এফএইচ/এএইচ/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- ২ ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ ঘুসের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর
- ৪ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ স্ত্রীসহ ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা