পুলিশের কাজে বাধা
জামায়াত আমির-সেক্রেটারিসহ ৭২ জনের বিচার শুরু
ফাইল ছবি
রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
আরও পড়ুন: আজিজুল বারীসহ বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর কারাদণ্ড
বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর জামায়াতের ডাকা হরতালে রাজধানীর রামপুরা আবুল হোটেলের সামনে গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কজে বাধা দেওয়া হয়।
আরও পড়ুন: নাশকতার মামলায় বিএনপির ৫৪, জামায়াতের ১ জনের কারাদণ্ড
এ ঘটনায় রামপুরা থানার এসআই আব্দুল হক বাদী হয়ে একটি মামলা করেন। ২০১৩ সালের ১৮ মে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন রামপুরা থানার এসআই ইমরুল ফরহাদ।
জেএ/বিএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর