মঞ্জুর খালাসের রায় আপিলে বহাল
ঘুষ গ্রহণের অভিযোগে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মঞ্জুর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
উল্লেখ্য, ২০০৮ সালে ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে ৭ বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করে আদেশ দেন।
বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করলে হাই কোর্টের একটি বেঞ্চ ২০১০ সালের ২৩ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দেন। এই খালাস আদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল লিভ টু আপিল করে দুদক। সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, সেনা সমর্থিত ফখরুদ্দিন ও জেনারেল মঈনের সরকারের আমলে ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় এ মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, যোগাযোগমন্ত্রী থাকাকালে বাগেরহাটের মোল্লারহাট থেকে টাউন নোয়াপাড়া সংস্কারের ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এফএইচ/জেএইচ/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ২ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৩ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড
- ৪ উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, গ্রেফতার ১১ জন রিমান্ডে
- ৫ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা