আদালত বর্জন করে ঢাকায় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মিছিল
ঢাকার নিম্ন আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেছেন। আজ সোমবার তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।
এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান স্লোগান দেন।
মিছিলে ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক ফারুকী, মহসিন মিয়া, আব্দুর রাজ্জাক ও এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারাদেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।
জেএ/এমএইচআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৩ দিনের রিমান্ডে
- ২ ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
- ৩ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনকে রিমান্ডে চায় পুলিশ
- ৪ ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজালকে আবার রিমান্ডে নিতে আবেদন
- ৫ ২৫ বছরেও শেষ হয়নি পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার বিচার