মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত বিমানভাড়া: দোষীদের শনাক্তে রিট
বিমানের টিকিটের অজুহাতে ৩০ হাজার মালয়েশিয়াগামীর কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি তদন্ত করে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।
আরও পড়ুন.
রিটে জড়িত ও দায়ীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে। আইনজীবী তানভীর আহমেদ রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এফএইচ/এমএএইচ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ জনের রায় কবে জানা যাবে আজ
- ২ প্রধান বিচারপতি ভোট দিলেন ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে
- ৩ সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে চলমান বিচারে প্রভাব পড়বে না
- ৪ রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ
- ৫ সালমান-আনিসুল পোস্টালের নিবন্ধন করেননি, ভোট দেওয়ার প্রশ্নই আসে না