আইন কমিশন থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পদত্যাগ
আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তার ব্যক্তিগত কর্মকর্তা পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ২০১৩ সালের ২৩ জুলাই তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এ পদে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি পেয়ে আসছিলেন। পরবর্তী ২০১৬, ২০১৯ ও সর্বশেষ ২০২২ সালে তিন বছর করে আবারও নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।
এফএইচ/এসএনআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২১, রায়ের অপেক্ষায় ২
- ২ হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ৩ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ৪ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৫ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড