গণহত্যার অভিযোগ
পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে সাবেক ডিসি গ্রেফতার
জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
গণহত্যায় অভিযুক্ত আসামি হিসেবে বুধবার (৩০ অক্টোবর) সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ। তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো আসামিকে হাজির করা হবে।
এফএইচ/ইএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ