ড. আবদুস ছালামের নামে আদালত অবমাননার অভিযোগ
ফাইল ছবি
বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য করে একটি জাতীয় দৈনিকে কলাম লেখায় ড. আবদুস ছালামের নামে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।
বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের করা আবেদনটি মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানি হতে পারে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত রয়েছে।
দৈনিক যুগান্তরে ১ নভেম্বর ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলামটি লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম।
এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে আবেদনটি করা হয়।
আবেদনে বিবাদী করা হয়েছে, লেখক ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক ও প্রকাশককে।
এফএইচ/ইএ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ২ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
- ৫ মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক