আইন উপদেষ্টা
শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় অন্য প্রসিকিউটরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে বিপদে ফেলতে পারে এমন অপচেষ্টা রুখে দেওয়া হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ যা নিয়ে মাথাব্যথা নেই অন্তর্বর্তী সরকারের।
- আরও পড়ুন
- জয় বাংলা বলে স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
- আওয়ামী লীগের নেতৃত্ব দিতে যে শর্ত দিলেন সোহেল তাজ
ট্রাইব্যুনালের সংস্কারাধীন মূল ভবন পরিদর্শন করে আইন উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে ট্রাইব্যুনালের মূল ভবনে শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার।
এদিকে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তি পর্যায়ে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। সরকারের সিদ্ধান্ত পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করবে ট্রাইব্যুনাল।
এফএইচ/এসএনআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর
- ২ নিজ কার্যালয়ে বসলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- ৩ আসাদুর রহমান কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪ সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ সাবেক পুলিশ কর্মকর্তা এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা