তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম এ খান যে কোনো সময় দেশত্যাগ করে আত্মগোপন করতে পারেন।
সেখানে আরও বলা হয়, গত গত ২১ আগস্ট তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমানে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আগের ধারাবাহিকতায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম এ খানের বিদেশ গমন স্থগিত করে নিষেধাজ্ঞা/স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া একান্ত আবশ্যক।
তাকসিম এ খান ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে যোগ দেন। সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ১৪ অক্টোবর তার চাকরির মেয়াদ শেষ হতো। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৪ আগস্ট ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।
জেএ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর