মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন/ছবি সংগৃহীত
বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গুমের একটি মামলায় র্যাব-২-এর সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আগামী সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
- আরও পড়ুন
- সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর বিচার দাবি
- সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ দুই দিনের রিমান্ডে
গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং একই দিন ভোরে রাঙ্গামাটির কাউখালী (বেতবুনিয়া) এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন বর্তমানে কারাগারে আছেন।
এফএইচ/বিএ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ মুজিব কেল্লা প্রকল্পের প্রকৌশলী ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৩ পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ
- ৪ ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ৫ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় পেছালো