শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা/ফাইল ছবি
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- আরও পড়ুন
- ‘শেখ হাসিনা ভারতেই থাকবেন’
- ‘আমুর পরামর্শে কারফিউ, কামরুলের নির্দেশে গুলি-গণহত্যা চলে’
- ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল
- শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে: নিক্কেই এশিয়াকে ড. ইউনূস
গত ১৮ নভেম্বর জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
এছাড়া গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ দেড়শর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেফতার আছেন সাবেক ১০ মন্ত্রীসহ ২৫ জন।
এফএইচ/বিএ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী হেলাল ৩ দিনের রিমান্ডে
- ২ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
- ৩ গুলশান-বনানীর অবৈধ সিসা বার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে লিগ্যাল নোটিশ
- ৪ ডিজিটাল ভোট গণনা চাই, পাতানো নির্বাচনে অংশ নেব না: শিশির মনির
- ৫ যাত্রাবাড়ীতে হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতার দুইদিন রিমান্ড