বাহারি লুকে লাস্যময়ী প্রেশার কুকারের স্নিগ্ধা
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী, ছবি: ফেসবুক থেকে
মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি সিনেমাতেও জায়গা করে নিয়েছেন লাস্যময়ী মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি পরিচালক রায়হান রাফীর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকারে’ রীতিমতো নজর কাড়ছেন লাস্যময়ী এই অভিনেত্রী। চলুন এক নজরে দেখে নেই তার কিছু আবেদন ছড়ানো কিছু লুক।
ওয়ান শোল্ডার স্টাইলের নেভি ব্লু ব্লেজারের বসলেডি লুকে আবেদনময়ী প্রেশার কুকারের নায়িকা।
এই ছবিতে ভিনটেজ হলিউড স্টাইলে স্ট্রাকচার্ড ওয়েভি বব, পার্লের গয়না আর লাল লিপকালারের সঙ্গে স্প্যাগেটি স্ট্র্যাপের ওয়াইনরঙা ড্রেসে নজর কেড়েছেন লাস্যময়ী এই মডেল।
স্লিভলেস ব্লাউজ ও বাসন্তি রঙের শাড়িতে নজরকাড়া স্নিগ্ধা।
নো-মেকআপ লুক ও মেহেদি হাতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
গোলাপি শিফন মনোক্রোম শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি।
স্লিভলেস টপ ও লং জিন্সে বেশ স্টাইলিশ লাগছে তাকে।
তাঁতের শাড়ি, খোলা চুল আর কপালের ছোট্ট টিপে অপরূপ স্নিগ্ধা।
কফিরঙা স্লিপড্রেসে সোনালি চেনের স্ট্র্যাপ ও সঙ্গে ম্যাচিং ম্যাট লিপসে ভক্তদের ঘুম কেড়েছেন এই নায়িকা।
সাদা হলটারনেক জাম্পস্যুট আর ম্যাজেন্টা হিলসের হট লুকে নজরকাড়া স্নিগ্ধা।
জেএস/