ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ফিরেছে আন্ডারপেইন্টিং মেকআপের ট্রেন্ড

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬

বর্তমানে নিজেকে সুন্দর দেখাতে অনেকেই মেকআপ করেন। তবে মেকআপ মানেই কেবল জমকালো সাজ নয়। আধুনিক মেকআপে চেহারায় ন্যাচারাল লুক ধরে রাখা এখন এক নতুন ট্রেন্ড। কখনো ফুল-কভারেজ গ্ল্যাম, আবার কখনো একদম নো-মেকআপ লুক সব কিছুর মাঝেই সম্প্রতি নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে একটি পুরনো কিন্তু স্মার্ট টেকনিক, ‘আন্ডারপেইন্টিং’।

ট্রেন্ড ফিরছে
আন্ডারপেইন্টিং আসলে নতুন কিছু নয়। বহু বছর ধরেই মেকআপ আর্টিস্টরা এই পদ্ধতি ব্যবহার করে আসছেন। তবে সোশ্যাল মিডিয়ার কারণে এটি আবার ট্রেন্ডে ফিরে এসেছে। এই ট্রেন্ডে ফাউন্ডেশন দেওয়ার আগে মুখে কন্টুর, ব্লাশ এবং হাইলাইট ব্যবহার করা হয়। অর্থাৎ যেগুলো আমরা সাধারণত মেকআপের শেষে ব্যবহার করি, সেগুলোই আগে করা হয়। তারপর হালকা ফাউন্ডেশন বা টিন্টেড বেস লাগানো হয়। ফলে ত্বকের ভেতর থেকে আসা ন্যাচারাল, সফট ও ব্লেন্ডেড লুক। এটি ভারী ফাউন্ডেশনের বদলে হালকা মেকআপ পছন্দকারীদের জন্য পারফেক্ট।

jago

হালকা ও ন্যাচারাল লুক
আন্ডারপেইন্টিং-এর সুবিধা হলো, মেকআপ কখনো বেশি লেয়ারড দেখায় না। ফাউন্ডেশন সবকিছু হালকা করে ‘মিউট’ করে দেয়, ফলে কন্টুর বা ব্লাশ খুব বেশি মনে হয় না। বরং সবকিছুই সফট ও প্রাকৃতিক দেখায়। যারা হেভি মেকআপ এড়িয়ে ফ্রেশ ও গ্লোয়িং স্কিন লুক চান, তাদের জন্য এটি একটি আদর্শ পদ্ধতি।

আন্ডারপেইন্টিং যেভাবে করবে
প্রথমে ত্বককে ভালোভাবে প্রস্তুত করা জরুরি। ময়েশ্চারাইজার ও প্রাইমার ব্যবহার করুন। এরপর ক্রিম বা লিক্যুইড কন্টুর দিয়ে মুখের শেপ ডিফাইন করুন। গালে ব্লাশ এবং হাই পয়েন্টে হাইলাইটার লাগিয়ে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করুন। তারপর খুব হালকা কভারেজের ফাউন্ডেশন বা স্কিন টিন্ট ব্যবহার করুন। স্পঞ্জ বা ব্রাশ দিয়ে আলতো করে লাগান, যাতে নিচের লেয়ার পুরোপুরি ঢেকে না যায়। এতে করে ভেতরের কন্টুর ও ব্লাশ নরমভাবে ফুটে ওঠে।

jago

ক্রিম-বেসড পণ্য ব্যবহার করলে ব্লেন্ড করা সহজ হয় এবং স্কিনে স্বাভাবিক ফিনিশ পাওয়া যায়। পাউডার ব্যবহার করলে ন্যাচারাল লুক কমে যেতে পারে।

গরমে আন্ডারপেইন্টিং বিশেষভাবে কার্যকর। হালকা মেকআপের কারণে ত্বক শ্বাস নিতে পারে এবং ভারী লেয়ার না থাকার কারণে ঘাম বা তেল ধরে রাখে না। এই পদ্ধতি ত্বককে সতেজ রাখে এবং মুখের ভেতরের সৌন্দর্য ফুটিয়ে তোলে।

সূত্র: ভোগ, ডাব্লিউ ম্যাগাজিন , টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

আরও পড়ুন