ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ইফতার হোক শরবতে মোহাব্বতের সঙ্গে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রোজায় ইফতার মানে শুধু পেট ভরে খাওয়া নয়, বরং একসঙ্গে বসে ভালোবাসা ভাগাভাগি করার এক অনন্য মুহূর্ত। সারাদিনের রোজার পর প্রথম চুমুকের শরবত যেন তৃষ্ণা মেটানোর পাশাপাশি মনেও আনে প্রশান্তির ছোঁয়া। তাই ইফতারের আয়োজনে শরবত শুধু পানীয় নয়, এটি হয়ে ওঠে সম্পর্কের সেতুবন্ধন, পারিবারিক উষ্ণতার প্রতীক।

ঘরোয়া লেবুর শরবত থেকে শুরু করে ফলের রঙিন মিশ্রণ প্রতিটি গ্লাসে মিশে থাকে যত্ন, ভালোবাসা আর একসঙ্গে থাকার আনন্দ। এবার ইফতারে তাই থাকুক শরবতে মোহাব্বতের স্পর্শ। রইলো রেসিপি-

উপকরণ

  • তরমুজের জুস আধা কাপ
  • তরমুজের টুকরা এক কাপ
  • জ্বাল করা ঠান্ডা দুধ ২ কাপ
  • সুগার সিরাপ স্বাদমতো
  • বরফ প্রয়োজনমতো
  • রুহ আফজা ২ টেবিল চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি পাত্রে দুধ নিয়ে তাতে স্বাদমতো সুগার সিরাপ মিশিয়ে নিন। এরপর তাতে বরফ ছাড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তবে এটা ব্লেন্ড করা যাবে না। সবশেষে পরিবেশনের সময় পরিমাণমতো বরফের টুকরা দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো শরবতে মোহাব্বত। এবার পরিবার-পরিজন নিয়ে উপভোগ করুণ বিশেষ এই শরবত।

জেএস/