ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

চোখের সুরক্ষায় কিছু খাবার

প্রকাশিত: ০৪:৩৯ এএম, ৩০ মার্চ ২০১৬

চোখের সুরক্ষা নিশ্চিত করতে হতে হবে স্বাস্থ্য সচেতন। খেতে হবে এমন কিছু খাবার যা চোখকে ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। কারণ চোখ ভালো থাকলেই আমাদের পৃথিবীটাও থাকবে রঙিন। চলুন জেনে নেয়া যাক তেমন কিছু খাবারের নাম-

গাজরে বিটা ক্যারোটিন নামে এমন এক উপাদান রয়েছে যা চোখের জন্য ভালো। খাবারটি চোখের জ্যোতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছোটবেলা থেকেই গাজর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এছাড়া মিষ্টি আলুতেও যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে।

টমেটোতে লাইকোপিন থাকায় তা অতিরিক্ত আলোতে কাজ করার ফলে যে সমস্যা হয় তা কমায়। চোখের জন্য নানা প্রয়োজনীয় উপাদান যেমন আঁশ, খনিজ ক্যারোটিন- সবই রয়েছে রসালো টমেটোতে।

কমলালেবুতে প্রচুর পরিমাণে লুটিন এবং ভিটামিন সি রয়েছে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর ভিটামিন সি চোখের দৃষ্টি স্বাভাবিক রাখতে সহায়তা করে।

মুরগির মাংসে প্রচুর জিঙ্ক এবং ভিটামিন বি রয়েছে, যা চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। কাজেই চোখের স্বাস্থ্য সুরক্ষায় এটিও খাওয়া ভালো।

ডিমের কুসুমে যথেষ্ট পরিমাণে জিংক থাকায় তা চোখকে ‘মাসকুলার ডিজেনারেশন’ সমস্যা থেকে বাঁচায়। এ সমস্যা সাধারণত ৫০ বছর বয়সের পরে দেখা দেয়।

হলুদ, সবুজ, কমলা রঙের, অর্থাৎ গাজর, কমলা, পেঁপে, ক্যাপসিকাম, ভুট্টা ইত্যাদি বিভিন্ন রঙের ফলমূল ও শাকসবজিতে ভিটামিন এ রয়েছে। এগুলো রাতকানা রোগ থেকে চোখকে সুরক্ষা দেয়। কাজেই এগুলোও খাওয়ার চেষ্টা করুন।

বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন-স্যামন, সার্ডিন, ম্যাকরেল, কড, টুনা প্রভৃতি মাছে প্রচুর ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে যেগুলো চোখের জন্য বেশ উপকারী। এসব মাছ চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং চোখকে নানা সমস্যা থেকে দূরে রাখে। কাজেই এসব মাছও নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

বাঁধাকপিতে রয়েছে প্রচুর ভিটামিন সি রয়েছে যা চোখের জন্য ভালো। বাঁধাকপি দামে সস্তা এবং সব জায়গায় পাওয়া যায় তাছাড়া সহজে নষ্ট হয়না।  

এইচএন/এমএস

আরও পড়ুন