ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

জিডিপি প্রবৃদ্ধি কবিতায় জাহিদ হোসেনের প্রশ্ন!

প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

দেশের দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়েছে। যা স্বাধীনতার পর সর্বোচ্চ। নতুন মাত্রার জিডিপি নিয়ে কবিতা লিখেছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

‘সাত শতাংশে উঠলো
জিডিপি প্রবৃদ্ধি
কতটা আসলে বাড়লো
অর্থনীতির সমৃদ্ধি?

প্রবৃদ্ধির হিসাবগুলো
বুঝা বড় দরকার
সাত শতাংশে কেমনে গেলো
সেটা খুবই পরিষ্কার

প্রশাসনের বেতন বৃদ্ধি
রেখেছে দৃশ্যমান অবদান
বার বার এমন হবে না তাই
অতি আনন্দ হতে সাবধান

কমেছে প্রবৃদ্ধি কৃষি খাতে
প্রাইভেট সেক্টর বিনিয়োগের হার
নীতিনির্ধারকেরা দৃষ্টি না দিলে
ফিরবো ছয়ের কোঠায় আবার।’

এসএ/এসকেডি/এবিএস