ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন
ঢাকায় কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘জামালপুর সাংবাদিক ফেরাম’র ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৮ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফোরাম সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার এম মনিরুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সোহেল আহসান।
জামালপুর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক আহমেদ দীপু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক গোলাম মওলা ও শাহনেওয়াজ খান।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক আজাদ (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা (বাংলা নিউজ), সাংগঠনিক সম্পাদক খালিদ আহসান (বিটিভি), অর্থ সম্পাদক শওকত আলী পলাশ (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসনাত নাঈম (ঢাকা পোস্ট) এবং দপ্তর সম্পাদক পদে ফজলে রাব্বী সৌরভ (নিউজ ২৪)।
এ ছাড়া ফোরামের নির্বাহী সদস্য পদে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আফজাল বারী (আপন দেশ), মোহাম্মদ আবু সাঈদ (বাসস), উবায়দুল্লাহ বাদল (কালের কণ্ঠ), মাজহারুল আনোয়ার খান শিপু (বাসস), শাহিদুর রহমান শাহিদ (জনতা) এবং সজীব আহমেদ হেলাল (এনটিভি)।
এসইউ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ক্ষমতার মধ্যে ভাইরাস থাকে, নিয়ন্ত্রণ না করলে ফ্যাসিবাদে রূপ নিতে পারে
- ২ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- ৩ ডিজেএফবি সভাপতি আরিফ, সহ-সভাপতি সাদিক, সম্পাদক রিপন
- ৪ ওষুধের দোকান চালায়, সময় পেলে কোচিংও করায়, সে আবার সাংবাদিক!
- ৫ বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ