বিধ্বস্ত বিমানে ছিলেন বৈশাখী টিভির সাংবাদিক ফয়সাল
ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার আহমেদ ফয়সাল ছিলেন। ফ্লাইটের যাত্রীদের তালিকা থেকেই এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বৈশাখী টিভির সিএনই সাইফুল ইসলাম।
তিনি জানান, সোমবার থেকে পাঁচদিনের ছুটি নিয়েছিলেন আহমেদ ফয়সাল। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ছুটি নেন। নেপাল সফরের বিষয়ে আহমেদ ফয়সাল অফিসকে কোনো কিছু অবহিত করেননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে তারা বুঝতে পারেন ফয়সাল সেই ফ্লাইটে ছিলেন। আহতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে আহমেদ ফয়সালের নাম নেই।
ফয়সাল আহমেদ বৈশাখী টিভিতে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করেন। ফয়সালের গ্রামের বাড়ি শরীয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন। ফয়সালের একজন কাছের আত্মীয়ের বরাতে জানা গেছে, তিনি ওই ফ্লাইটেই ছিলেন।
এফএইচএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে