সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে অনুমতি চায় সম্পাদক পরিষদ
জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত মোট তিনদিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহন মুক্তভাবে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন সম্পাদক পরিষদ।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘২৬ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভা থেকে পরিষদ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের ও পরের দিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক।’

চিঠিতে আরও বলা হয়, সংবাদিক ও সংবাদকর্মীদের মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা দাবি জানানো হয়।
এছাড়াও চিঠিতে বলা হয়, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য।
এইচএস/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ২ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৩ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৪ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৫ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল