আমানুল্লাহ কবীরের মৃত্যুতে জামালপুর সাংবাদিক ফোরামের শোক
প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আমানুল্লাহ কবীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকা (জেএসএফডি)’।
জেএসএফডির আহ্বায়ক বদিউজ্জামান ও সদস্য সচিব উবায়দুল্লাহ বাদল বুধবার এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন জামালপুরের কৃতি সন্তান খ্যাতিমান সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে তারা বরেণ্য এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য আমানুল্লাহ কবীর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই জ্যেষ্ঠ সাংবাদিক সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক ছিলেন।
এমইউ/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার