সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল জাগো এফএম
সুবিধাবঞ্চিত ১০০ শিশুকে ঈদ উপহার দিয়েছে জাগো এফএম ৯৪.৪। জাগো এফএমের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ঈদ স্মাইলস প্রজেক্ট ক্যাম্পেইনে শিশুদের এসব উপহার দেয়া হয়।

গত ২৯ মে রাজধানীর শ্যামলী শিশু পার্কে ছায়াতল বাংলাদেশের সহায়তায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার হিসেবে উইনারের নতুন পোশাক ও ট্রিট চকলেট দেয়া হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন জাগো এফএম ৯৪.৪ এর হেড অব মার্কেটিং রনি শাহ্, ব্র্যান্ড ম্যানেজার শাহরিয়ার খান, ছায়াতল বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিএম সোহেল রানা এবং প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার বিএম জনি বিশ্বাস।

আয়োজনটির পার্টনার হিসেবে ছিল উইনার এবং ট্রিট চকলেট।
বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে