পল্লবীতে বেলকনি থেকে সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবীর সাংবাদিক কলোনির একটি ফ্ল্যাটের বেলকনি থেকে বিপ্লব জামান (৫৮) নামে একজন সিনিয়র সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপ্লব ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ওই বাসায় গিয়ে বেলকনিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন>> হৃদরোগে আক্রান্ত হয়ে সংবাদ উপস্থাপক ডা. নাতাশার মৃত্যু
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনি ভাড়া থাকতেন। ওই বাসার বেলকনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। গত সাতদিন ধরে অফিসে যাননি বিপ্লব জামান।
আরও পড়ুন>> গুণগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের বিকল্প নেই: চিফ হুইপ
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, পল্লবীতে সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের একটি ভবনের ফ্লাট থেকে সাংবাদিক বিপ্লবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মেঝেতে তার মরদেহ পড়ে ছিল।
তিনি বলেন, আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।
আরও পড়ুন>> নয়াপল্টনে চিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিইউজের নিন্দা
টিটি/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে