বাবা হারালেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ রানা
প্রতীকী ছবি
অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের প্রধান প্রতিবেদক (জ্যেষ্ঠ প্রতিবেদক) মাসুদ রানার বাবা মোহাম্মদ ইসমাইল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়ায় কবরস্থান রোডের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মোহাম্মদ ইসমাইল মৃধা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাসুয়াখালিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরএসএম/বিএ/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে