এলআরএফ
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মতপ্রকাশের অন্তরায়
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন মতপ্রকাশের অন্তরায় বলে মনে করে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
রোববার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের মামলা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের আগে অভিযোগ যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি মামলাগুলোতে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ারও আহ্বান জানায় সংগঠনটি।
বিবৃতিতে সংগঠনের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবু সালেহ রনিসহ অন্য যেসব সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা হয়েছে, সেগুলোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলআরএফ।
এফএইচ/এসআইটি/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ