বাবা হারালেন জাগো নিউজের আবু সাঈদ
মো. আব্দুর রাজ্জাক
জাগো নিউজের ওয়েব এডিটর আবু সাঈদের বাবা মো. আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আব্দুর রাজ্জাকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দেবিদাসপুর গ্রামে। তিনি অনেকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আবু সাঈদের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমকেআর/জিকেএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে