ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন
ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলী ইমাম সুমনকে (আমাদের সময়) আহ্বায়ক ও মহিউদ্দিন কাদেরকে (বাসস) সদস্য সচিব মনোনীত করা হয়। রোববার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর কাকরাইলের একটি রেস্টুরেন্টে শুক্রবার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা, অনলাইন এবং রেডিওতে কর্মরত পূর্ণকালীন সাংবাদিক যাদের স্থায়ী নিবাস/ ঠিকানা লক্ষ্মীপুর জেলায় তারা এই সংগঠনের সদস্য হতে পারবেন।
লক্ষামীপুর সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের নিজেদের বিস্তারিত তথ্য জানিয়ে উল্লিখিত ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ই-মেইল [email protected], I [email protected]।
কাজল কায়েস/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার