সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা
প্রথম আলো কার্যালয়ের সামনে একদল ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে আটকা পড়া সাংবাদিকদের সাহায্য করতে গেলে তার ওপর চড়াও হন কয়েকজন ব্যক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার দিকে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়।
এদিন রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সংবাদপত্রটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন।
টিটি/জেএইচ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ দেড় বছরে ৮ সম্পাদক বরখাস্ত, ১৮৯ সাংবাদিক চাকরিচ্যুত: টিআইবি
- ২ ক্র্যাব সদস্যদের ওপর হামলা: আসামি গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম
- ৩ অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
- ৪ সাংবাদিকদের কার্ড জটিলতা: রোববারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম
- ৫ মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি