ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

যশোরের ৮ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

প্রকাশিত: ১১:১২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

যশোরের ৮ সাংবাদিক এবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এই চেক রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে যশোর প্রেসক্লাবে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের আটজন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক তুলে দেন। যশোর থেকে এবার গ্রামের কাগজের উজ্জ্বল বিশ্বাস সর্বোচ্চ এক লাখ টাকা অনুদান পেয়েছেন। এছাড়া একই পত্রিকার আবুল বাশার মুকুল পেয়েছেন ৫০ হাজার টাকা।

একইভাবে দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ ও সহ-সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক সমাজের কথার সহ-সম্পাদক সুনীল ঘোষ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার রেবা রহমান, সাপ্তাহিক বাংলালোকের সম্পাদক গোলাম সরওয়ার ও প্রবীণ ফটোসাংবাদিক বিমল সরকারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, প্রেসক্লাব সম্পাদক তৌহিদুর রহমান, জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন ও চেক গ্রহীতা সাপ্তাহিক বাংলালোক সম্পাদক গোলাম সরোয়ার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান গত ২৪ আগস্ট এই চেক গ্রহণ করেন।
 
মিলন রহমান/এফএ/এবিএস