আজ মুক্তি পাচ্ছেন মাহমুদুর রহমান
ফাইল ছবি
অবশেষে আজ জামিনে মুক্তি পেতে যাচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গাজীপুরের কাশিমপুর কারাগার-২-এর জেলার নাশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র ইতোমধ্যে কারাগারে পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ সেটি যাচাই-বাছাই করে দেখছে। কাগজপত্র সঠিক থাকলে আজই জামিনে মুক্তি পাবেন তিনি।
এদিকে মাহমুদুর রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিএনপির নেতারা কারাফটকে জমা হয়েছেন।
আমিনুল ইসলাম/এফএ/এনএইচ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার