সাংবাদিক হাসান মামুনের বাবার ইন্তেকাল
দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কমের পিরোজপুর জেলা প্রতিনিধি হাসান মামুনের বাবা আব্দুল হাকিম শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকেল ৪টায় পিরোজপুর শহরের সিআই পাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী ও চার ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রোববার তার মরদেহ সিআইপাড়া শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাসান মামুন/এআরএ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে