ক্রাবের শ্রেষ্ঠ টিভি রিপোর্টিং পুরস্কার পেলেন সফিক শাহীন
ফাইল ছবি
দুর্নীতি ও সুশাসন বিষয়ক ক্যাটাগরিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) এর শ্রেষ্ঠ টিভি রিপোর্টিং পুরস্কার পেয়েছেন এনটিভি’র বিশেষ সংবাদদাতা সফিক শাহীন।
বুধবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাকে এই পুরস্কার দেয়া হয়।
সিলেটে ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীর পরিবর্তে বড় ভাই নুরুল ইসলাম জেল খাটছেন এমন একটি অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন চলতি বছরের ২২, ২৩ ও ২৪ শে মে এনটিভিতে সম্প্রচার হয়। বিষয়টি নজরে আসে আদালতের। উচ্চ আদালত নুরুল ইসলামকে জামিন দেন। এই কাজের স্বীকৃতি হিসেবে ক্রাবের জুরি বোর্ড সফিক শাহীনকে দুর্নীতি ও সুশাসনের জন্য শ্রেষ্ঠ রিপোর্টার হিসেবে মনোনিত করে।
উল্লেখ্য, সফিক শাহীন ক্রাবের এই পরুস্কার ছাড়াও চলতি বছর অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির শ্রেষ্ঠ রিপোর্টিং পুরস্কার অর্জন করেন।
আরএম/এআরএস/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার