মতিউর রহমান চৌধুরীকে নেয়া হচ্ছে ব্যাংকক
দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে শনিবার তাকে নিয়ে যাওয়া হবে।
জানা গেছে- তার ভাইয়ের মৃত্যুর পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। গত দুই দিন ধরে তার শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। এরপর প্রথমে স্কয়ার ও পরে ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান চৌধুরী গত ২৬ ডিসেম্বর মারা যান।
জেডএ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ